শেখ হাসিনার পক্ষে আদালতে লড়বেন না জেড আই খান পান্না
মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার পক্ষে আদালতে লড়বেন না বলে ঘোষণা দিয়েছেন আইনজীবী জেড আই খান পান্না। বৃহস্পতিবার নিজ ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি এ সিদ্ধান্তের কথা জানান।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ
মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার পক্ষে আদালতে লড়বেন না বলে ঘোষণা দিয়েছেন আইনজীবী জেড আই খান পান্না। বৃহস্পতিবার নিজ ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি এ সিদ্ধান্তের কথা জানান।
ভিডিও বার্তায় তিনি বলেন, যে আদালতের ওপর শেখ হাসিনার আস্থা নেই, সেই আদালতে তিনি তার পক্ষে লড়তে রাজি নন। রাষ্ট্র তাকে শেখ হাসিনার আইনজীবী হিসেবে যে নিয়োগ দিয়েছে, সেই নিয়োগপত্র তিনি এখনও পাননি। নিয়োগপত্র হাতে পেলেই আনুষ্ঠানিকভাবে পদত্যাগের সিদ্ধান্ত জানাবেন।
তিনি আরও জানান, সম্প্রতি তার বন্ধু অ্যাডভোকেট ফজলুর রহমানের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে এবং তিনি সেই মামলায় তার পক্ষে আইনি লড়াই করবেন।
এ ছাড়া দুদকের মামলায় দণ্ডপ্রাপ্ত সজিব ওয়াজেদ জয় ও সায়মা ওয়াজেদ পুতুলের পক্ষে আইনি সহায়তা দেওয়ার ঘোষণা দেন জেড আই খান পান্না।
এমবি এইচআর