জুলাই আন্দোলনের নেত্রী সুরভীর জামিন আদেশ
জুলাইযোদ্ধা তাহরিমা জান্নাত সুরভীর জামিন মঞ্জুর করেছেন আদালত। সোমবার সন্ধ্যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অফিশিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে বিষয়টি নিশ্চিত করা হয়।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ
জুলাইযোদ্ধা তাহরিমা জান্নাত সুরভীর জামিন মঞ্জুর করেছেন আদালত। সোমবার সন্ধ্যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অফিশিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে বিষয়টি নিশ্চিত করা হয়।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, সোমবার তাহরিমা জান্নাত সুরভীকে আদালতে হাজির করে পুলিশ দুই দিনের রিমান্ড আবেদন করে। শুনানি শেষে আদালত ওই রিমান্ড মঞ্জুর করেন।
পরবর্তীতে ওই আদেশের বিরুদ্ধে জেলা জজ আদালতে রিভিশন আবেদন করা হয়। রিভিশনের সঙ্গে অন্তর্বর্তী জামিনের আবেদনও দাখিল করা হয়। শুনানি শেষে জেলা জজ আদালত-১ রিভিশন গ্রহণ করে তাহরিমা জান্নাত সুরভীর জামিন মঞ্জুর করেন।
এর আগে গত ২৫ ডিসেম্বর রাতে গাজীপুরের টঙ্গী পূর্ব থানাধীন গোপালপুর টেকপাড়া এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
মামলার বিবরণে উল্লেখ করা হয়েছে, গত বছরের জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় গুলশান ও বাড্ডা এলাকায় সংঘটিত একটি হত্যা মামলায় জড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে এক ব্যবসায়ীর কাছ থেকে একাধিক ধাপে অর্থ আদায়ের অভিযোগ রয়েছে।
এমবি এইচআর