সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
জুলাই গণ-অভ্যুত্থানের সময় ইন্টারনেট বন্ধ করে গণহত্যার অভিযোগে প্রধানমন্ত্রীপুত্র ও আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এবং সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে দায়ের করা মামলা আমলে নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ
জুলাই গণ-অভ্যুত্থানের সময় ইন্টারনেট বন্ধ করে গণহত্যার অভিযোগে প্রধানমন্ত্রীপুত্র ও আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এবং সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে দায়ের করা মামলা আমলে নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন ট্রাইব্যুনাল।
বৃহস্পতিবার (০৪ নভেম্বর) দুপুরে ট্রাইব্যুনালের বিচারক এ আদেশ দেন। মামলার পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১০ ডিসেম্বর।
এদিকে পলক আগে থেকেই একাধিক মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। একই মামলায় সালমান এফ রহমান ও আনিসুল হকের বিরুদ্ধেও অভিযোগ গঠন করে ১০ ডিসেম্বর ট্রাইব্যুনালে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তারা দু’জনও বর্তমানে কারাগারে আছেন।
ঘটনার পর আইনজীবীরা জানান, জুলাইয়ের গণ-অভ্যুত্থানের সময় ইন্টারনেট বন্ধ রাখার ঘটনাকে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ হিসেবে উল্লেখ করে মামলা করা হয়। ট্রাইব্যুনাল অভিযোগগুলো পর্যবেক্ষণ করার পর তা আমলে নিয়ে পরোয়ানা জারির সিদ্ধান্ত দেয়।
এমবি এইচআর

