মাফ চাইতে ও ক্ষতিপূরণ দিতে তানজিন তিশাকে আইনি নোটিশ

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা-কে আইনি নোটিশ পাঠানো হয়েছে এক নারী উদ্যোক্তার পক্ষ থেকে। অভিযোগে বলা হয়েছে, তিশা প্রতিশ্রুত অনুসারে একটি প্রমোশনাল ফটো শুট করেননি, যার ফলে উদ্যোক্তা আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।

Oct 22, 2025 - 15:53
 0  2
মাফ চাইতে ও ক্ষতিপূরণ দিতে তানজিন তিশাকে আইনি নোটিশ
ছবি-সংগৃহিত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা-কে আইনি নোটিশ পাঠানো হয়েছে এক নারী উদ্যোক্তার পক্ষ থেকে। অভিযোগে বলা হয়েছে, তিশা প্রতিশ্রুত অনুসারে একটি প্রমোশনাল ফটো শুট করেননি, যার ফলে উদ্যোক্তা আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।

বুধবার (২২ অক্টোবর) তিশার বরাবর এই নোটিশ পাঠানো হয়। নোটিশে উল্লেখ করা হয়েছে, উদ্যোক্তা ঝিলিকের পৃষ্ঠপোষকতায় তিশা একটি শাড়ি নির্বাচন করেছিলেন, যার বাজার মূল্য ২৮,৮০০ টাকা। শাড়িটি প্রমোশনের উদ্দেশ্যে তাকে দেওয়া হলেও তিশা গত ১০ মাস ধরে শাড়ি পরিধান বা প্রমোশন করেননি এবং বিগত ৬ মাসের বেশি সময় কোনো যোগাযোগও রাখেননি।

আইনি নোটিশে আরও বলা হয়েছে, শাড়ি গ্রহণের পর তিশা সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্য করেছেন যে ‘গিফট নিয়ে হয়ে গেলাম প্রতারক,’ যা উদ্যোক্তার মতে মানহানিকর ও বানোয়াট বক্তব্য। নোটিশে ৭ দিনের মধ্যে শাড়ির মূল্যসহ ক্ষতিপূরণ বাবদ মোট ১ লাখ টাকা পরিশোধ এবং ক্ষমা প্রার্থনার দাবি করা হয়েছে। অন্যথায় বাংলাদেশি দণ্ডবিধি অনুযায়ী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে সামাজিকমাধ্যমে ইতিমধ্যেই নানা প্রতিক্রিয়া ও আলোচনা চলছে।

এমবি এইচআর