৯ বছরের শিশু ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেপ্তার
মেঘনাবার্তা প্রতিনিধি: বাগেরহাটের কচুয়া উপজেলায় ৯ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে আরমান শেখ (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৪ অক্টোবর) রাতে উপজেলার মাধবকাঠি এলাকা থেকে তাকে আটক করা হয়।
গ্রেপ্তার আরমান শেখ ধোপাখালী ইউনিয়নের মাধবকাঠি গ্রামের মৃত মতিয়ার রহমান শেখের ছেলে।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, শুক্রবার বিকেলে শিশুটি নিজ বাড়ির সামনে পরিবারের দোকানে বসে ছিল। এ সময় আরমান সিগারেট কেনার কথা বলে তাকে দোকানের পেছনে নিয়ে যায় এবং পাশের একটি অটো গ্যারেজের পেছনের বাথরুমে নিয়ে নির্যাতন চালায়।
ঘটনার পর শিশুটির বাবা বাদী হয়ে কচুয়া থানায় ধর্ষণ মামলা দায়ের করেন।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম আহমেদ খান জানান, অভিযুক্ত আরমানকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার তাকে আদালতে সোপর্দ করা হবে। বর্তমানে শিশুটি সুস্থ আছে এবং বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে তার পরীক্ষা সম্পন্ন হবে।
এমবি/এসআর

