খুলনায় দুই বাড়িতে গুলিবর্ষণ

Oct 28, 2025 - 18:05
 0  3
খুলনায় দুই বাড়িতে গুলিবর্ষণ

মেঘনাবার্তা প্রতিনিধি: খুলনার দৌলতপুরে মোটরসাইকেল থেকে নেমে দুই বাড়িতে গুলি ছোড়া হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) ভোরে এ ঘটনায় কুয়েট কর্মচারী মো. মহসিন শেখ লিটুর বাড়িতে ৬ রাউন্ড এবং একই এলাকার আরেক ব্যবসায়ীর বাড়িতে ৯ রাউন্ড গুলি ছোড়া হয়।

স্থানীয় সিসিটিভি ফুটেজে দেখা গেছে, মাথায় হেলমেট পরিহিত কয়েকজন দুর্বৃত্ত চারটি মোটরসাইকেল থেকে নেমে প্রধান ফটক দিয়ে মহসিনের রুম লক্ষ্য করে গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়। ঘটনার সময় বাড়ির মালিক ফজরের নামাজ পড়তে মসজিদে ছিলেন। তার পাশের রুমে স্ত্রী ও দুই সন্তান ঘুমিয়ে ছিলেন। গুলিতে মহসিনের রুমের জানালাই থাই ক্লাস ভেঙে গেছে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিক ইসলাম জানান, ঘটনাস্থল থেকে মোট ১৫ রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, কারা এবং কী কারণে গুলি করেছে তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। তদন্ত চলছে।

এমবি/এসআর