দুবাইয়ে শাহরুখ খানের নামে পাঁচতারা হোটেল উদ্বোধন
মেঘনাবার্তা প্রতিনিধি:
বলিউড বাদশাহ শাহরুখ খানের নামে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে নির্মিত হয়েছে একটি বিলাসবহুল পাঁচতারা হোটেল। রিয়েল এস্টেট প্রতিষ্ঠান ‘দানুবে’ এই ৫৬ তলার হোটেলটি তৈরি করেছে। ভবনের প্রবেশদ্বারে দাঁড়িয়ে আছে শাহরুখ খানের আইকনিক ভঙ্গিতে দুই বাহু ছড়িয়ে নেওয়া মূর্তি। হোটেলের নাম রাখা হয়েছে ‘শাহরুখজ দানুবে’।
শুক্রবার মুম্বাইয়ে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাহরুখ খান নিজেই। তিনি বলেন, “আমার জীবনে অনেক কিছু আছে, কিন্তু সিনেমা ছাড়া কোথাও আমার নাম এতটা দেখা যায়নি। এটি আমার জন্য সত্যিই বড় একটি উপহার।” তিনি আরও যোগ করেন, “আমি কখনো নিজেকে এভাবে ভাবিনি। বহু মানুষ দুবাইতে বাড়ি তৈরির স্বপ্ন দেখে; আমি যদি তাদের স্বপ্নে অনুপ্রেরণা হতে পারি, এতে কি ক্ষতি আছে?”
জানা গেছে, আগামী তিন-চার বছরের মধ্যে পুরো বহুতল ভবনটি নির্মাণ সম্পন্ন হবে। ভবনের প্রবেশপথে থাকবে শাহরুখ খানের মূর্তি, আর টাওয়ারের প্রবেশদ্বারে থাকবে তার স্বাক্ষরযুক্ত একটি ভাস্কর্য। দর্শনার্থীরা এখানে এসে ছবি তুলতে পারবেন।
এমবি/এসআর

