মধুপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক বাবলু আটক
টাঙ্গাইলের মধুপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. আমিনুল ইসলাম বাবলুকে আটক করেছে পুলিশ।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ
টাঙ্গাইলের মধুপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. আমিনুল ইসলাম বাবলুকে আটক করেছে পুলিশ। বুধবার (২৯ অক্টোবর) দুপুরে ঢাকা থেকে মধুপুরে আসার পথে গাংগাইর রক্তিপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এমরানুল কবির বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, সাবেক ছাত্রলীগ নেতা আমিনুল ইসলাম বাবলু ঢাকায় অবস্থান শেষে মধুপুরে ফিরছেন। খবর পেয়ে পুলিশ অভিযানে নামে এবং তিনি বাস থেকে নামার আগেই আটক হন।
ওসি আরও জানান, তার বিরুদ্ধে দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আমিনুল ইসলাম বাবলু ২০০৫ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত মধুপুর উপজেলা ছাত্রলীগের সদস্যসচিব ও পরে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি উপজেলার পঁচিশা গ্রামের নুরুল হকের ছেলে।
এমবি/টিআই

