সাভারে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে নাশকতার পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Nov 2, 2025 - 15:39
 0  2
সাভারে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

মেঘনাবার্তা প্রতিনিধিঃ
অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে নাশকতার পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তির নাম তানজিদুর রহমান তানজিল (২৪)। তিনি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আল্লার দরগা গ্রামের রাহিদুল ইসলামের ছেলে।

রোববার (২ নভেম্বর) ভোরে সাভারের জাহাঙ্গীরনগর হাউজিং সোসাইটি এলাকার মোল্লানগর থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে সাভার মডেল থানা পুলিশ।

সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জুয়েল মিঞা বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা তানজিদুর রহমান তানজিলকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি সরকারবিরোধী ষড়যন্ত্র ও নাশকতা সৃষ্টির পরিকল্পনায় সরাসরি জড়িত ছিলেন।”

পুলিশ সূত্রে জানা গেছে, তানজিল সাভার উপজেলা ছাত্রলীগের সহসভাপতি এবং সাভার মডেল কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন। দীর্ঘদিন ধরে তিনি গোপনে সরকারবিরোধী বৈঠক আয়োজন ও নাশকতা পরিকল্পনায় যুক্ত ছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।

এমবি/টিআই