‘পরিস্থিতির শিকার হয়ে বাচ্চা রেখে গেলাম, দয়া করে কেউ নিয়ে যাবেন’

নানা-নানির ফেলে যাওয়া এক নবজাতককে ঘিরে উত্তেজনা ছড়িয়েছে হাসপাতালে।

Nov 8, 2025 - 11:26
 0  2
‘পরিস্থিতির শিকার হয়ে বাচ্চা রেখে গেলাম, দয়া করে কেউ নিয়ে যাবেন’

মেঘনাবার্তা প্রতিনিধিঃ
নানা-নানির ফেলে যাওয়া এক নবজাতককে ঘিরে উত্তেজনা ছড়িয়েছে হাসপাতালে। শিশুটিকে দত্তক নিতে ইতিমধ্যেই ডাক্তার, ইঞ্জিনিয়ার, নার্স, ব্যবসায়ী ও বিসিএস ক্যাডারসহ প্রায় ২০০ জন আবেদন করেছেন হাসপাতাল কর্তৃপক্ষের কাছে।

হাসপাতাল সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৬ নভেম্বর) সন্ধ্যায় এক নবজাতককে শিশু ওয়ার্ডে ভর্তি করান তার নানা-নানি পরিচয়ে আসা এক দম্পতি। ওয়ার্ডের নবজাতক ইউনিটে শিশুটিকে রাখার পর চিকিৎসক তার মাকে দেখতে চান। তখন তারা জানান, মা নিচে রয়েছেন এবং তাকে আনতে যাচ্ছেন বলে শিশুটিকে রেখে চলে যান। এরপর তারা আর ফিরে আসেননি।

ঘটনার পর অভিভাবকহীন অবস্থায় শিশুটিকে আপাতত চিকিৎসকদের তত্ত্বাবধানে রাখা হয়েছে। শিশুটিকে দেখতে হাসপাতালের শিশু ওয়ার্ডে প্রতিদিন ভিড় জমাচ্ছেন উৎসুক মানুষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নবজাতকটিকে ওয়ার্ডের বেড থেকে সরিয়ে ডক্টরস রুমে স্থানান্তর করা হয়েছে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, শিশুটির বিষয়ে আইনি প্রক্রিয়া অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

এমবি/টিআই