দুবাইয়ে আরাভ খান গ্রেফতার, মানিলন্ডার অর্থে অন্তর্বর্তী সরকারের এক উপদেষ্টার সম্ভাব্য সম্পৃক্ততা

Nov 9, 2025 - 15:33
 0  10
দুবাইয়ে আরাভ খান গ্রেফতার, মানিলন্ডার অর্থে অন্তর্বর্তী সরকারের এক উপদেষ্টার সম্ভাব্য সম্পৃক্ততা
ছবি, সংগৃহিত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

বিতর্কিত ব্যবসায়ী আরাভ খানকে দুবাইয়ে গ্রেফতার করেছে স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী। সাংবাদিক জাওয়াদ নির্ঝর শুক্রবার এক ফেসবুক পোস্টে জানান, বিপুল পরিমাণ মানিলন্ডার করা অর্থসহ তাকে আটক করা হয়েছে, যেখানে অন্তর্বর্তী সরকারের এক উপদেষ্টার সম্পৃক্ততার ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

জাওয়াদ নির্ঝরের তথ্যানুসারে, প্রায় দশ দিন আগে মানিলন্ডার অভিযোগের তদন্তের অংশ হিসেবে দুবাই কর্তৃপক্ষ আরাভ খানকে হেফাজতে নেয়। তবে অভিযোগের সঙ্গে সংশ্লিষ্ট উপদেষ্টার সম্পৃক্ততা বিষয়ে এখনো নিশ্চিত প্রমাণ উপস্থাপন না হওয়ায় তার পরিচয় প্রকাশ করা হয়নি।

বাংলাদেশে একাধিক ফৌজদারি মামলায় পলাতক আসামি হিসেবে পরিচিত আরাভ খান দীর্ঘদিন ধরে অবৈধভাবে অর্জিত অর্থ বিদেশে পাচার এবং সেই অর্থে ব্যবসা পরিচালনার অভিযোগের মুখোমুখি হয়ে আসছেন।

এমবি এইচআর