গোসলের ভিডিও প্রকাশের ভয় দেখিয়ে গৃহবধূকে ধর্ষণ

বগুড়ার সোনাতলায় গৃহবধূর গোসলের সময় গোপনে ভিডিও ধারণ করে তা প্রকাশের ভয় দেখিয়ে ধর্ষণের অভিযোগে মামা-ভাগ্নেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Nov 10, 2025 - 11:14
 0  2
গোসলের ভিডিও প্রকাশের ভয় দেখিয়ে গৃহবধূকে ধর্ষণ

মেঘনাবার্তা প্রতিনিধিঃ
বগুড়ার সোনাতলায় গৃহবধূর গোসলের সময় গোপনে ভিডিও ধারণ করে তা প্রকাশের ভয় দেখিয়ে ধর্ষণের অভিযোগে মামা-ভাগ্নেকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে অভিযান চালিয়ে তাদের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। রোববার (৯ নভেম্বর) বিকেলে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তাররা হলেন সোনাতলা উপজেলার জোড়গাছা ইউনিয়নের গোসাইবাড়ি গ্রামের ফেরদৌস আলম (২৭) ও তার মামা আবুল কালাম আজাদ (৪৫)।

পুলিশ জানায়, বৃহস্পতিবার এক গৃহবধূ টিনঘেরা গোসলখানায় গোসল করার সময় ফেরদৌস আলম গোপনে ভিডিও ধারণ করে। পরে তা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের ভয় দেখিয়ে গৃহবধূকে ধর্ষণ করে। এ সময় মামা আবুল কালাম আজাদ বাইরে পাহারায় ছিলেন।

ঘটনার পরদিন শুক্রবার ভুক্তভোগী নারী বাদী হয়ে সোনাতলা থানায় মামলা দায়ের করেন। মামলার পর পুলিশ অভিযান চালিয়ে দুজনকেই গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে।

সোনাতলা থানার ওসি রওশন কবীর জানান, ঘটনাটি অত্যন্ত ঘৃণ্য। ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে মামলা নেওয়া হয়েছে এবং আটক দুই আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।

এমবি/টিআই