৫.৭ মাত্রার ভূমিকম্প, ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদী
মেঘনাবার্তা প্রতিনিধি: রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির মাত্রা ৫ দশমিক ৫ বলে ধারণা করা হচ্ছে। এর কেন্দ্রস্থল ঘোড়াশালের নিকটবর্তী এলাকা।
আজ শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে হওয়া এ ভূমিকম্পে তীব্র ঝাঁকুনি অনুভূত হয় ঢাকায়।
প্রাথমিকভাবে গুগল আর্থকোয়াক অ্যালার্ট সিস্টেম জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তি নরসিংদীর ঘোড়াশাল থেকে ৭ কিলোমিটার দূরে। ভূমিকম্পটি ৫ দশমিক ৫ মাত্রার।
এমবি/এসআর

