মধ্যরাতে বঙ্গোপসাগরে ৪ মাত্রার ভূমিকম্প

বঙ্গোপসাগরে আজ (২৭ নভেম্বর) রাত ৩টা ২৯ মিনিটে ৪ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। কক্সবাজার থেকে প্রায় ১৫১ কিলোমিটার দূরে সংঘটিত এ ভূমিকম্পের তথ্য জানিয়েছে ভূকম্পন পর্যবেক্ষক সংস্থা ভলকানো ডিসকভারি এবং ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূমিকম্প কেন্দ্র (ইএমএসসি)।

Nov 27, 2025 - 11:34
 0  2
মধ্যরাতে বঙ্গোপসাগরে ৪ মাত্রার ভূমিকম্প
ছবি সংগৃহীত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

বঙ্গোপসাগরে আজ (২৭ নভেম্বর) রাত ৩টা ২৯ মিনিটে ৪ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। কক্সবাজার থেকে প্রায় ১৫১ কিলোমিটার দূরে সংঘটিত এ ভূমিকম্পের তথ্য জানিয়েছে ভূকম্পন পর্যবেক্ষক সংস্থা ভলকানো ডিসকভারি এবং ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূমিকম্প কেন্দ্র (ইএমএসসি)।

ভলকানো ডিসকভারি জানায়, টেকনাফ অঞ্চলে কম্পনের মাত্রা ছিল খুবই দুর্বল, ফলে বেশিরভাগ মানুষ এই ঝাঁকুনি অনুভবই করেননি। ভূমিকম্পটির উৎসস্থলের গভীরতা ছিল প্রায় ১০ কিলোমিটার।

এর আগে গত শুক্রবার রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ৫ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ওই ঘটনায় অন্তত ১০ জনের মৃত্যু এবং ৬০০ জনের বেশি মানুষ আহত হন। তীব্র কম্পনে আতঙ্কিত হয়ে বহু মানুষ ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন।

পরদিন ঢাকা ও আশপাশের এলাকায় আরও তিনটি আফটারশক অনুভূত হয়। যদিও সেগুলোতে বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি, তবে জনমনে নতুন করে আতঙ্ক সৃষ্টি হয়েছিল।

এমবি এইচআর