রিপন মিয়ার প্রতিক্রিয়া: “আবেগের কারণে আম্মা এগুলো বলেছে”

Oct 16, 2025 - 14:32
 0  2
রিপন মিয়ার প্রতিক্রিয়া: “আবেগের কারণে আম্মা এগুলো বলেছে”

মেঘনাবার্তা প্রতিনিধি: ২০১৬ সালে কনটেন্ট ক্রিয়েটর হিসেবে যাত্রা শুরু করা রিপন মিয়া সম্প্রতি পরিবার ও ভরণপোষণ সংক্রান্ত অভিযোগের কারণে বিতর্কের মুখে পড়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে চলছে ব্যাপক আলোচনা ও সমালোচনা।

প্রথমবারের মতো মুখ খোলেন রিপন মিয়া। তিনি জানান, পুরো বিষয়টি মূলত একটি ভুল বোঝাবুঝি।“আমি বুঝতে পারছি না, কোথা থেকে কীভাবে বিতর্কের শুরু হয়েছে। আগে মনে হয় আব্বা-আম্মার কাছে গেছে, তারপর আমাদের বাড়িতে। আমি তখন বাড়িতে ছিলাম না, বাজারে ছিলাম। এরপর সাংবাদিক এসে বলছে, আপনার নামে বিচার আছে।”

নিজের শিক্ষাগত যোগ্যতার কারণে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন না তিনি।“আমার তো এমনি লেখাপড়া নেই। আমি ইন্টারভিউ দিই না কোনো জায়গায়। কার সাথে কীভাবে কথা বলতে হয়, সেটা বলতে পারি না।”

মা-বাবার ভরণপোষণ সংক্রান্ত বিতর্কের প্রসঙ্গে রিপন মিয়া জানান,“গ্রামের মানুষ কিন্তু সহজ-সরল। একজন কানপড়া দিলে আরেকজন সহ্য করতে পারেনা। দশজনে দশ কথা বললে একজনের মন নষ্ট হয়ে যায়। আবেগের কারণে আম্মা এগুলো বলেছে।”

তিনি আরও উল্লেখ করেন, তিনি এবং তার বাবা-মা বর্তমানে একটি ঘরে থাকছেন যেখানে বাড়ির কাজ হচ্ছে, তাই সেখানে উপস্থিত থাকতে হয়, নইলে কাজ ঠিকমতো হয় না।

এমবি/এসআর