কাজ করলে সমালোচনা থাকবেই, ওসব সমালোচনা নিয়ে মাথা ঘামাই না : দীঘি

Oct 23, 2025 - 14:58
 0  2
কাজ করলে সমালোচনা থাকবেই, ওসব সমালোচনা নিয়ে মাথা ঘামাই না : দীঘি

মেঘনাবার্তা প্রতিনিধি: শিশুশিল্পী থেকে নায়িকা হয়ে চলচ্চিত্রে সাফল্যের পাশাপাশি সমালোচনার মুখোমুখি হয়েছেন প্রার্থনা ফারদিন দীঘি। তবে বর্তমানে তিনি এসব সমালোচনায় বেশি মনোযোগ দেন না।

দীঘি বলেন, “প্রতিটি সিনেমায় চরিত্রই আমার কাছে গুরুত্বপূর্ণ। কারণ চরিত্রের মধ্যেই আমি নিজেকে খুঁজে পাই। কাজ করলে সমালোচনা থাকবেই, কিন্তু এখন আর ওসব নিয়ে মাথা ঘামাই না। আগে কষ্ট পেতাম, এখন বুঝি, অনেকেই অন্যকে ছোট করে নিজেকে বড় দেখাতে চায়।”

তিনি আরও বলেন, “আমার ভুল ধরার কেউ থাকলে তিনি আমার বাবা, তিনিই আমার সবচেয়ে বড় সমালোচক। কে ভালো চান আর কে খারাপ চান, সেটা এখন বোঝা যায়।”

একসময় বডি শেমিংয়ের কারণে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন দীঘি। তিনি জানান, “অসুস্থতার কারণে ওজন বেড়ে গিয়েছিল। মানুষ নানা কথা বলত। স্টেরয়েডের ওষুধে শরীর ফুলে যেত। সেই সময়টা খুব কঠিন ছিল। কিন্তু পরিশ্রম আর ধৈর্যে ঘুরে দাঁড়িয়েছি।”

দীঘিকে সর্বশেষ দেখা গেছে ঈদুল ফিতরে মুক্তি পাওয়া ‘জংলি’ সিনেমায়, যেখানে তার বিপরীতে ছিলেন সিয়াম আহমেদ। আগামীতে মেহেদী হাসান হৃদয় পরিচালিত ‘বিদায়’ সিনেমায় তিনি বাপ্পারাজের বিপরীতে দেখা যাবে। শুটিং ইতিমধ্যেই শুরু হয়েছে।

এমবি/এসআর