নব্বইয়ের দশকের জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন আজ
মেঘনাবার্তা প্রতিনিধি:
বাংলাদেশের চলচ্চিত্রের নন্দিত অভিনেত্রী আরিফা পারভিন মৌসুমী সোমবার (৩ অক্টোবর) পা রাখলেন ৫২ বছরে। তবে জন্মদিনের এই দিনটি তিনি কাটালেন সুদূর যুক্তরাষ্ট্রে, মা, মেয়ে ও বোনের সঙ্গে।
২০২৩ সালের অক্টোবরে নিউইয়র্ক পাড়ি জমান এই জনপ্রিয় নায়িকা; এরপর থেকে দেশে ফেরেননি। মৌসুমীর স্বামী ও অভিনেতা ওমর সানী জন্মদিনটি বিশেষভাবে উদযাপনের আয়োজন করেছেন। সানী জানান, মৌসুমীর মা অসুস্থ হওয়ায় আপাতত দেশে ফেরা সম্ভব হয়নি।
মৌসুমী ঢাকাই চলচ্চিত্রের এক সময়ের সবচেয়ে জনপ্রিয় অভিনেত্রীদের একজন। নব্বইয়ের দশকে ‘কেয়ামত থেকে কেয়ামত’, ‘মেয়েটি এখন কোথায় যাবে’সহ একাধিক সুপারহিট ছবিতে অভিনয় করে দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন। সিনেমা ও নাটক—দুই মাধ্যমেই ছিলেন নিয়মিত।
জন্মদিন ঘিরে মৌসুমীর ভক্তরাও নানা উদ্যোগ নিয়েছেন, তবে অভিনেত্রী মনে করছেন, দেশে থাকলে উদযাপনটা আরও বিশেষ হতো।
এমবি/এসআর

