''আমি যদি বিকিনি না পরি, তাহলে আমি টপ থার্টিতেই যেতে পারব না''

Nov 16, 2025 - 13:40
 0  3
''আমি যদি বিকিনি না পরি, তাহলে আমি টপ থার্টিতেই যেতে পারব না''

মেঘনাবার্তা প্রতিনিধি:

বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ সুন্দরী প্রতিযোগিতা ‘মিস ইউনিভার্স’-এর ৭৪তম আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা। গত সেপ্টেম্বর ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৫’-এর মুকুট জয়ের পর অক্টোবরের শেষ দিকে তিনি দেশীয় পতাকা হাতে উড়ে গিয়েছেন প্রতিযোগিতার মূল মঞ্চ থাইল্যান্ডে।

থাইল্যান্ড থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথিলা একটি ভিডিও বার্তায় নেটিজেনদের সঙ্গে চলমান বিতর্কের বিষয়ে মতামত দিয়েছেন। তিনি বলেন, ‘আমাকে অন্যান্য দেশের মানুষ ট্রল করলে সমস্যা নেই, কিন্তু আমাদের দেশের মানুষ দেখছে আমি কত কষ্ট করছি। একজন ভালো কন্টেস্ট্যান্ট হিসেবে আমি যথাসম্ভব চেষ্টা করছি, কঠোর পরিশ্রম, ডিসিপ্লিন, সময়মতো সব কাজ করা, অনেক শেখা—এ সব করেও যদি দেশের মানুষ থেকে অ্যাপ্রিসিয়েশন না পাই, তাহলে তা খুব কষ্টের।’

মিথিলা বিকিনি পরার প্রসঙ্গে বলেন, ‘আমি যদি বিকিনি না পরি, তাহলে শীর্ষ ৩০-এও পৌঁছানো সম্ভব হবে না। যারা চায় আমি জিতি, তাদের বুঝতে হবে জেতার জন্য আমাকে বিকিনি পড়তে হবে। এখানে রিলিজিয়নের কোনো বিষয় নেই, বাংলাদেশকে জেতাতে হলে আমাকে এটি করতে হবে।’

তিনি আরও বলেন, ‘এই কম্পিটিশন খুব বড়। এত মানুষ এখানে ভালো করে কম্পিট করছে, কেউ খারাপ নয়। তাদের সঙ্গে প্রতিযোগিতা করতে হলে আমাকে সেরাটা দিতে হবে, আর দেশের মানুষকেও সমর্থন দেখাতে হবে।’

এমবি/এসআর