এমন এনার্জি নিচ্ছি, ২-৩ দিন ঘুমই আসে না : নুসরাত ফারিয়া
মেঘনাবার্তা প্রতিনিধি:
দীর্ঘ সফর শেষে দেশে ফিরেই আবারো ব্যস্ততার রুটিনে ফিরেছেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। একটি অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানালেন নিজের কর্মপরিকল্পনা, ভ্রমণ ইচ্ছা এবং কাজের প্রতি একাগ্রতার কথা।
রয়্যাল ব্লু শাড়িতে ইভেন্টে হাজির হয়ে ফারিয়া জানান, এখনো পৃথিবীর অনেক দেশই ঘোরা হয়নি তার। বলেন, ‘আমার এখনও অনেকগুলো দেশই ঘোরা হয়নি। তালিকাটা এত লম্বা যে শেষ করা যাবে না। সাউথ কোরিয়া যাওয়া হয়নি, আমেরিকাও ঘোরা হয়নি—আশা করছি এবার যেতে পারব।’
সফর শেষে দেশে ফিরেই টানা কাজ নিয়ে কথা বলতে গিয়ে অভিনেত্রী যোগ করেন, ‘সবসময় এমন এনার্জি নেই যে ২-৩ দিন ঘুমই আসে না।’ তার এই মন্তব্য মুহূর্তেই সামাজিক মাধ্যমে আলোচনায় আসে।
ইভেন্ট শেষে নীল শাড়িতেই আলাদা একটি ফটোসেশনে অংশ নেন ফারিয়া। সেই নতুন লুক প্রকাশ পেতেই নেটমাধ্যমে ছড়িয়ে পড়ে মুগ্ধতা। অল্প সময়েই তার পোস্টে ভরতে থাকে হাজারো লাইক ও মন্তব্য। অনেকেই প্রশংসা করেন তার স্টাইল, ফিটনেস ও নতুন সাজের।
এমবি/এসআর

