ভারতে কনসার্টে হেনস্তার শিকার জনপ্রিয় মার্কিন গায়ক একন
মেঘনাবার্তা প্রতিনিধি:
জনপ্রিয় মার্কিন গায়ক একন বর্তমানে ভারত সফরে রয়েছেন। তার পরিকল্পিত কনসার্ট সিরিজের অংশ হিসেবে ৯ নভেম্বর থেকে ভারতের বিভিন্ন শহরে তিনি উপস্থিত হন। তবে ব্যাঙ্গালুরুতে শুক্রবার (১৪ নভেম্বর) তার কনসার্টে অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা ঘটে।
স্থানীয় ভিআইপি সিটের সামনের অংশে গান গাইতে গাইতে একন বারবার প্যান্ট টেনে তোলার চেষ্টা করতে দেখা যায়। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, একদল উচ্ছ্বসিত অনুরাগী তাকে জোর করে মঞ্চের দিকে বা দর্শক ভিড়ে নামানোর চেষ্টা করেন। একপর্যায়ে তারা তার প্যান্ট ধরে টানাটানি শুরু করেন।
এই বিব্রতকর পরিস্থিতিতেও একন মাথা গরম না করে গান চালিয়ে যান। ভিডিওতে তার অস্বস্তি স্পষ্ট দেখা যায়। অনাকাঙ্ক্ষিত ঘটনার পরও তিনি পরিবেশন বন্ধ করেননি।
ভিডিও ছড়িয়ে পড়ার পর ভারতীয় দর্শকদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। অনেকেই সামাজিক মাধ্যমে এই অশোভন আচরণের তীব্র নিন্দা জানিয়েছেন এবং বলেছেন, এর ফলে আন্তর্জাতিক অঙ্গনে ভারতের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে।
এমবি/এসআর

