ডেঙ্গুতে আরও ১০ মৃত্যু, একদিনে হাসপাতালে ভর্তি সহস্রাধিক
দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৬৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ
দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৬৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বুধবার (৫ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, মারা যাওয়া ১০ জনের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ৫ জন, উত্তর সিটি করপোরেশন এলাকায় ৩ জন, এবং খুলনা ও বরিশাল বিভাগে একজন করে রয়েছেন।
একই সময়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১২৮ জন, চট্টগ্রাম বিভাগে ৯৯ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২১৯ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২৫১ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৫২ জন, খুলনা বিভাগে ৬৮ জন, ময়মনসিংহ বিভাগে ৭০ জন, রাজশাহী বিভাগে ৩৪ জন, রংপুর বিভাগে ৩৪ জন এবং সিলেট বিভাগে ৫ জন রয়েছেন।
এদিকে গত ২৪ ঘণ্টায় ৯৫৮ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছর এখন পর্যন্ত মোট ৭১ হাজার ৪৮৭ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল ত্যাগ করেছেন।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানিয়েছেন, শীত মৌসুমে প্রবেশের আগে ডেঙ্গুর প্রকোপ কিছুটা কমলেও এখনো সতর্ক না হলে নতুন সংক্রমণের ঝুঁকি রয়ে গেছে।
এমবি এইচআর

