মেক্সিকোতে সুপারমার্কেটে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ২৩
মেঘনাবার্তা প্রতিনিধি: মেক্সিকোর সোনোরা প্রদেশের হেরমোসিলো শহরে এক সুপারমার্কেটে বিস্ফোরণে কমপক্ষে ২৩ জন নিহত এবং ১১ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে শিশুদেরও রয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।
প্রদেশের গভর্নর আলফনসো দুরাজো জানিয়েছেন, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। স্থানীয় নিরাপত্তা কর্মকর্তারা বলছেন, এটি কোনো সন্ত্রাসী হামলা নয়। বিস্ফোরণ মেক্সিকোর ‘ডে অব দ্য ডেড’ উদযাপনের সময় ঘটেছে।
মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউডিয়া শেইনবাউম নিহতদের পরিবার ও আত্মীয়দের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং আহতদের সহায়তার জন্য বিশেষ দল পাঠানো হয়েছে।
এমবি/এসআর

