বিদেশি পিস্তল ও গুলিসহ এক তরুণ গ্রেপ্তার
রাজশাহীর বাঘায় দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগজিন ও আট রাউন্ড গুলিসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
নিজস্ব প্রতিনিধি: রাজশাহীর বাঘায় দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগজিন ও আট রাউন্ড গুলিসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার উপজেলার চকছাতারী এলাকার পাকা রাস্তা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার তরুণের নামে নয়ন হোসেন। তার বাড়ি কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার বাংলাবাজার গ্রামে।
বাঘা থানা পুলিশ জানায়, সোমবার সকাল ১১টায় রাজশাহী-ঈশ্বরদী মহা-সড়কের চকছাতারী এলাকায় বিভিন্ন গাড়ি তল্লাশির জন্য পুলিশের চেকপোস্ট বসানো হয়। ঘটনার এক পর্যায় সকাল সাড়ে ১১টার দিকে একটি ব্যাগসহ ভ্যানে ওই রাস্তা দিয়ে পার্শ্ববর্তী চারঘাট যাচ্ছিল নয়ন হোসেন। এ সময় পুলিশ তার ব্যাগ তল্লাশি করলে ফ্রিজে জমানো মাছের ব্যাগের মধ্যে পলিথিনে মোড়ানা অবস্থায় দুটি বিদেশি পিস্তাল, চারটি ম্যাগজিন ও আট রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তখন ওই তরুণ দৌড়ে পাল্লানোর চেষ্টা করলে পুলিশ তাকে হাতেনাতে গ্রেপ্তার করে।
বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) আ.ফ. ম. আসাদুজ্জামান জানান, এ ঘটনায় অস্ত্র আইনে মামলা হবে। আগামীকাল মঙ্গলবার সকালে আদালতে পাঠানো হবে।
এমবি/টিআই

