দাদির সামনে নাতিনকে ধর্ষণ, প্রতিবাদ করায় কুপিয়ে হত্যার অভিযোগ

ময়মনসিংহের ফুলপুরে নাতিনকে ধর্ষণের সময় দেখে চিৎকার দিলে তাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে আবুয়া রবিদাস নামে এক যুবকের বিরুদ্ধে।

Oct 22, 2025 - 17:31
 0  2
দাদির সামনে নাতিনকে ধর্ষণ, প্রতিবাদ করায় কুপিয়ে হত্যার অভিযোগ

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

ময়মনসিংহের ফুলপুরে নাতিনকে ধর্ষণের সময় দেখে চিৎকার দিলে তাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে আবুয়া রবিদাস নামে এক যুবকের বিরুদ্ধে। গত রবিবার (১৯ অক্টোবর) রাত ৯টার দিকে উপজেলার আমুয়াকান্দা খাদ্য গুদাম সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় গতকাল মঙ্গলবার (২১ অক্টোবর) রাতে অভিযুক্ত আবুয়া রবিদাসকে আটক করেছে পুলিশ। আটক কাচ্চু রবিদাসের ছেলে।

জানা যায়, আমুয়াকান্দা বাজার এলাকার রবিদাস বাড়ির ৪ বছর বয়সী এক শিশুকে ধর্ষণ করেন আবুয়া রবিদাস। এ সময় ঘটনাটি দেখে প্রতিবাদ করলে ওই শিশুর দাদি ফুলবলিকে কুপিয়ে আহত করেন আবুয়া। পরে গুরুতর অবস্থায় তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আজ বুধবার (২২ অক্টোবর) ভোর রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জানা যায়, ধর্ষণের শিকার শিশুটি বর্তমানে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। 

ফুলপুর থানার ওসি মো. আব্দুল হাদি বলেন, ‘এ ঘটনায় মৃতার পরিবারের পক্ষ থেকে মামলা করার প্রস্তুতি চলছে। মৃতার মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে।’

এমবি/টিআই