ফারইস্ট ইসলামী লাইফ ইনস্যুরেন্সের চেয়ারম্যান নজরুল গ্রেপ্তার

Oct 23, 2025 - 18:03
 0  2
ফারইস্ট ইসলামী লাইফ ইনস্যুরেন্সের চেয়ারম্যান নজরুল গ্রেপ্তার

মেঘনাবার্তা প্রতিনিধি: ফারইস্ট ইসলামী লাইফ ইনস্যুরেন্সের সাবেক চেয়ারম্যান মো. নজরুল ইসলামকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাজধানীর পুরান ঢাকার বংশাল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

দুদকের উপপরিচালক মশিউর রহমান জানান, নজরুল ইসলামের বিরুদ্ধে ২০৭ কোটি টাকা আত্মসাতের মামলা রয়েছে। গ্রেপ্তারের পর বিজ্ঞ সিনিয়র মহানগর স্পেশাল জজ আদালতে তাকে সোপর্দ করা হয় এবং সাত দিনের রিমান্ড আবেদন করা হয়।

আদালত আসামি পক্ষের জামিন আবেদন নামঞ্জুর করে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। বর্তমানে তাকে দুদকের প্রধান কার্যালয়ে নেওয়া হয়েছে এবং সেখানেই তার বিরুদ্ধে জিজ্ঞাসাবাদ করা হবে।

এমবি/এসআর