নামাজের সময় গাজীপুরে ডাকাতি, ১০ ভরি স্বর্ণ ও ৭ লাখ টাকা লুট

Oct 25, 2025 - 14:46
 0  2
নামাজের সময় গাজীপুরে ডাকাতি, ১০ ভরি স্বর্ণ ও ৭ লাখ টাকা লুট

মেঘনাবার্তা প্রতিনিধি: গাজীপুর সিটি করপোরেশন কোনাবাড়ি থানাধীন আমবাগ এলাকায় ঝুট ব্যবসায়ীর বাসায় দিনদুপুরে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতরা ১০ ভরি স্বর্ণালংকার ও নগদ ৭ লাখ টাকা লুট করে চলে যায়।

পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, শুক্রবার (২৪ অক্টোবর) দুপুর দেড়টার দিকে আমবাগ এলাকার ঢালাই ফ্যাক্টরির পাশে আলতাফুর রহমানের (৪৫) ফ্ল্যাটে এ ঘটনা ঘটে। এ সময় আলতাফুর রহমান নামাজ আদায়ের জন্য মসজিদে যান, বাসায় ছিলেন তার স্ত্রী ও মেয়ে।

দোকানদার স্ত্রী জানিয়েছেন, তিনজন ব্যক্তি দরজায় ধাক্কা দিয়ে ব্যাংকের লোনের কথা বলে ঢুকে। পরে তারা ঘরের ভেতর প্রবেশ করে স্ত্রী ও মেয়ের হাত-পা ও মুখ বেঁধে জিম্মি করে। এরপর ১০ ভরি স্বর্ণালংকার ও নগদ ৭ লাখ টাকাসহ মূল্যবান জিনিসপত্র লুট করে পালিয়ে যায়। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, মোট ৬ জন ডাকাতের মধ্যে তিনজন নিচে পাহারা দিচ্ছিল।

কোনাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহ উদ্দিন বলেন, “ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। থানায় অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এমবি/এসআর