ফার্মগেটে মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে এক পথচারীর মৃত্যু

Oct 26, 2025 - 13:28
 0  5
ফার্মগেটে মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে এক পথচারীর মৃত্যু

মেঘনাবার্তা প্রতিনিধি: রাজধানীর ফার্মগেটে মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে এক পথচারীর মৃত্যু ঘটেছে। রোববার (২৬ অক্টোবর) দুপুর ১২টা ২০ মিনিটের দিকে ফার্মগেট মেট্রোরেল স্টেশনের নিচে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত ব্যক্তি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। মেট্রোরেল চলাকালীন হঠাৎ উপরের দিক থেকে একটি বিয়ারিং প্যাড তার মাথায় পড়ে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তাৎক্ষণিকভাবে নিহতের নাম-পরিচয় জানা যায়নি। দুর্ঘটনার কিছুক্ষণের মধ্যে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

তেঁজগাও থানা পুলিশের উপ-পরিদর্শক শহিদুজ্জামান জানান, তারা ডিউটিরত অবস্থায় পাশেই ছিলেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে মৃত অবস্থায় ওই পথচারীকে দেখতে পান।

এমবি/এসআর