সুন্দরবনের রাঙ্গা বাহিনীর প্রধান নজরুল শেখ অস্ত্রসহ আটক
মেঘনাবার্তা প্রতিনিধি: সুন্দরবনের দুর্ধর্ষ দস্যু রাঙ্গা বাহিনীর প্রধান নজরুল শেখ ওরফে রাঙ্গা অস্ত্র ও গোলাবারুদসহ কোস্টগার্ডের বিশেষ অভিযানে আটক হয়েছেন। রোববার (২৬ অক্টোবর) সকালে মোংলা কোস্টগার্ড বেইসের অভিযান চলাকালে তাকে শিবসা নদী সংলগ্ন কালাবগি এলাকায় গ্রেপ্তার করা হয়।
আটক রাঙ্গা দীর্ঘদিন ধরে বাহিনী নিয়ে সুন্দরবনে ডাকাতি ও চাঁদা দাবির ঘটনায় নামকরা ছিল। অভিযানের সময় তার কাছ থেকে দুটি একনলা বন্দুক এবং ছয় রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। এর আগে, ৩১ জুলাই তার বাহিনী সুন্দরবনের জঙ্গলবাড়ি ও বনবিবি রিসোর্টে চাঁদা দাবি করে চিঠি প্রেরণ করেছিল।
এমবি/এসআর

