জামায়াত দেশটাকে আফগানিস্তান বানাতে চায়: মির্জা ফখরুল
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশকে সামনে এগোতে দিতে চায় না জামায়াতে ইসলামী। তারা দেশটাকে আফগানিস্তান বানাতে চায়।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশকে সামনে এগোতে দিতে চায় না জামায়াতে ইসলামী। তারা দেশটাকে আফগানিস্তান বানাতে চায়। সোমবার (২ ফেব্রুয়ারি) সকালে ঠাকুরগাঁওয়ে নিজের নির্বাচনী এলাকায় জনসংযোগকালে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল অভিযোগ করেন, জামায়াত নারীদের কাজ করতে দিতে চায় না; তাদের দৃষ্টিভঙ্গি অনুযায়ী মেয়েরা ঘরে বসে থাকবে—এমনটাই তারা চায়। এ প্রসঙ্গে জামায়াত আমিরের সাম্প্রতিক এক ‘এক্স’ (সাবেক টুইটার) পোস্টের কথা উল্লেখ করে তিনি বলেন, যদি সত্যিই নারীবিদ্বেষী কোনো মন্তব্য করে থাকেন, তাহলে তা সম্পূর্ণ অন্যায়।
ঠাকুরগাঁও-১ আসনে ধানের শীষ প্রতীকের এই প্রার্থী বলেন, দেশে এখন ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের একটি বাস্তব সুযোগ তৈরি হয়েছে। বিএনপি সব রাজনৈতিক দলকে নিয়ে একটি সুন্দর, শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে চায় এবং সে লক্ষ্যেই কাজ করছে।
ভোটারদের উদ্দেশে তিনি বলেন, দেশ এখন আপনাদের হাতে। তাই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কোনো ভুল করা যাবে না।
এমবি এইচআর

