কোনাবাড়ীর একতা টাওয়ারে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট
গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে অবস্থিত একতা টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট।
মেঘনাবার্তা প্রতিনিধি:
গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে অবস্থিত একতা টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট।
শনিবার (১ নভেম্বর) বিকেল ৫টার দিকে কোনাবাড়ী আমবাগ রোডে অবস্থিত একতা টাওয়ারের একটি ফাস্টফুড রেস্টুরেন্ট থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে। খবর পেয়ে কোনাবাড়ী মর্ডান ফায়ার সার্ভিসের দুটি এবং পরে গাজীপুর চৌরাস্তা ফায়ার স্টেশনের আরও দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে।
ফায়ার সার্ভিসের টিম লিডার মো. আশরাফুজ্জামান জানান, মার্কেটের ভেতরে এখনও প্রচুর ধোঁয়া রয়েছে এবং আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের সদস্যরা সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছেন। তবে এখনো আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
কোনাবাড়ী মেট্রো থানার ওসি সালাউদ্দিন জানান, একটি রেস্টুরেন্ট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ফায়ার সার্ভিস ও পুলিশ যৌথভাবে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
এমবি এইচআর

