মহাসড়কের পাশে পড়ে ছিল অটোচালকের গলাকাটা মরদেহ
বগুড়ার শাজাহানপুরে মোফাজ্জল হোসেন মোফা (৫২) নামে এক অটোরিকশাচালকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ
বগুড়ার শাজাহানপুরে মোফাজ্জল হোসেন মোফা (৫২) নামে এক অটোরিকশাচালকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার ফুলদীঘি এলাকার প্রথম বাইপাস মহাসড়ক সংলগ্ন মালবেরি বাগানের পাশে মরদেহটি পাওয়া যায়।
নিহত মোফাজ্জল হোসেন একই উপজেলার খলিশাকান্দি গ্রামের মোবারক আলীর ছেলে। তিনি পেশায় অটোরিকশাচালক ছিলেন। ভাতিজা মেহেদী হাসান জানান, মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেল ৪টার দিকে মোফাজ্জল বাড়ি থেকে অটোরিকশা নিয়ে বের হন এবং এরপর থেকে নিখোঁজ ছিলেন। বুধবার সকালে মরদেহ উদ্ধার হওয়ার খবর পেয়ে পরিচয় নিশ্চিত করা হয়।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, নিহতের গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে এবং গলা কাটা অবস্থায় মরদেহ পাওয়া গেছে। অটোরিকশাটিরও কোনো সন্ধান মেলেনি। হত্যার কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে রহস্য উদ্ঘাটনের চেষ্টা করছে।
এমবি/টিআই

