বিশ্ব স্কাউট আন্দোলনের ইতিহাসে লজ্জাজনক ঘটনা!

বিশ্বের সব দেশের উদ্দেশে এই বার্তা। এশিয়া-প্যাসিফিক স্কাউট রিজন (এপিআর) কমিটির এক সদস্যকে ঘিরে এবার উঠে এসেছে গুরুতর অভিযোগ। তিনি হলেন মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ — যিনি একদিকে রাজনৈতিকভাবে সক্রিয় এবং অন্যদিকে বেআইনিভাবে স্কাউট কার্যক্রম পরিচালনা করছেন বলে অভিযোগ উঠেছে।

Nov 12, 2025 - 15:22
 0  4
বিশ্ব স্কাউট আন্দোলনের ইতিহাসে লজ্জাজনক ঘটনা!
ছবি, সংগৃহিত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

বিশ্বের সব দেশের উদ্দেশে এই বার্তা। এশিয়া-প্যাসিফিক স্কাউট রিজন (এপিআর) কমিটির এক সদস্যকে ঘিরে এবার উঠে এসেছে গুরুতর অভিযোগ। তিনি হলেন মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ — যিনি একদিকে রাজনৈতিকভাবে সক্রিয় এবং অন্যদিকে বেআইনিভাবে স্কাউট কার্যক্রম পরিচালনা করছেন বলে অভিযোগ উঠেছে।

বাংলাদেশ স্কাউটসের বিভিন্ন অনিয়মের খবর আগেও প্রকাশিত হয়েছে, তবে এবারই প্রথমবারের মতো এপিআর কমিটির একজন সদস্যের আচরণ নিয়ে প্রকাশ্যে প্রশ্ন উঠল। সম্প্রতি মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ এপিআর কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন। কমিটি গঠনের এক মাসও না পেরোতেই তিনি সরাসরি একটি রাজনৈতিক দলে সম্পৃক্ত হয়েছেন বলে জানা গেছে।

বাংলাদেশ স্কাউটসের সংবিধান ও নীতিমালা লঙ্ঘন করে তিনি ‘ডিসিএনসি’ (DCNC) নামের একটি নতুন পদে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। শুধু ক্ষমতার অপব্যবহারই নয়, বিরোধী মতাবলম্বীদের দমন করতে স্কাউট সদস্যদের ব্যবহার করে পুলিশি হয়রানিতেও জড়িয়েছেন বলে অভিযোগ উঠেছে।

তাঁর পরিচালিত স্কাউট ট্রুপের প্রধান সদস্যদের নির্দেশ দিয়েছেন তাঁকে রাজনৈতিকভাবে সমর্থন জানাতে এবং সরাসরি রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নিতে। একই সঙ্গে তিনি হুমকি দিয়েছেন— যে কোনো স্কাউট সদস্য রাজনৈতিক কার্যক্রমে তাঁকে সমর্থন না দিলে তাকে ট্রুপ থেকে বহিষ্কার করা হবে।

তাঁর ট্রুপের একাধিক নেতা ভিন্নমত দমনে পুলিশি হুমকি পর্যন্ত ব্যবহার করেছেন বলে অভিযোগ রয়েছে। স্কাউট নেটওয়ার্ক বাংলাদেশের এক প্রতিনিধির তথ্য অনুযায়ী, মীর মাহবুবুর রহমান স্নিগ্ধের ঘনিষ্ঠ নেতা ও রাজনৈতিক সমর্থকদের কারণে ওই প্রতিনিধি একাধিকবার পুলিশি হয়রানির শিকার হয়েছেন।

অতিরিক্তভাবে, (১০ নভেম্বর ২০২৫) তারিখে জানা গেছে— বাংলাদেশ স্কাউটসের পাবলিক রিলেশন অ্যান্ড মার্কেটিং (পিআরএম) টাস্কফোর্সের স্বেচ্ছাসেবী রোভার স্কাউট সদস্যদের রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করে বিরোধী মত দমনের অভিযোগ উঠেছে।

অভিযোগে বলা হয়েছে, পিআরএম বিভাগের কিছু সদস্য ভিন্নমতাবলম্বী রোভার স্কাউট ও নেতাদের বিষয়ে তথ্য সরবরাহে জড়িত। এমনকি যারা সামাজিক যোগাযোগমাধ্যমে মীর মাহবুবুর রহমান স্নিগ্ধের রাজনৈতিক সম্পৃক্ততা নিয়ে সমালোচনা করছেন, তাঁদের বিভিন্ন স্কাউট কর্মসূচি ও অনুষ্ঠানে অংশগ্রহণ থেকে বিরত রাখার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

বিশ্ব স্কাউট আন্দোলনের ইতিহাসে এমন ঘটনা নিঃসন্দেহে এক লজ্জাজনক অধ্যায়!
স্কাউটিংয়ের সঙ্গে যুক্ত বিশ্বের প্রতিটি মানুষের মতামত গ্রহণের জন্য মন্তব্য বিভাগ উন্মুক্ত রাখা হয়েছে।

এমবি এইচআর