বরিশাল থেকে সব রুটে বাস চলাচল বন্ধ, হাফ ভাড়া নিয়ে শিক্ষার্থী-পরিবহন শ্রমিক সংঘর্ষে অন্তত ২০ আহত
বরিশালে হাফ ভাড়া নিয়ে শিক্ষার্থী ও পরিবহন শ্রমিকদের সংঘর্ষের জের ধরে প্রায় অর্ধশত বাস ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে সব রুটে বাস চলাচল বন্ধ রাখা হয়েছে।
শনিবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় বিএম কলেজ ও হাতেম আলী কলেজের শিক্ষার্থীদের সঙ্গে নথুল্লাবাদ কেন্দ্রীয় বাসস্ট্যান্ড এলাকায় সংঘর্ষ হয়। এতে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হন।
ঘটনার পর বাস মালিক ও শ্রমিকরা রোববার ভোর থেকে টার্মিনালে অবস্থান নিলেও কোনো বাস ছেড়ে যায়নি। কিছু মাহিন্দ্রা ও সিএনজি অটোরিকশা চললেও যাত্রীদের দ্বিগুণ ভাড়া দিতে হচ্ছে। বরিশাল জেলা বাস মালিক গ্রুপের সভাপতি মোশারেফ হোসেন বলেন, শিক্ষার্থীদের হামলায় অসংখ্য বাস ক্ষতিগ্রস্ত হয়েছে।
পুলিশ ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন।
এমবি/এসআর

