গোমতী নদীর চরে গলায় কাপড় প্যাঁচানো কিশোরের মরদেহ

কুমিল্লার বুড়িচংয়ে অটোরিকশাচালক কিশোর মোহাম্মদ মাইনুদ্দিন (১৭) নিহত অবস্থায় গোমতী নদীর চর থেকে উদ্ধার করেছে পুলিশ।

Nov 16, 2025 - 14:57
 0  2
গোমতী নদীর চরে গলায় কাপড় প্যাঁচানো কিশোরের মরদেহ

মেঘনাবার্তা প্রতিনিধিঃ
কুমিল্লার বুড়িচংয়ে অটোরিকশাচালক কিশোর মোহাম্মদ মাইনুদ্দিন (১৭) নিহত অবস্থায় গোমতী নদীর চর থেকে উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৬ নভেম্বর) ভোরে স্থানীয় কৃষকরা মরদেহটি দেখতে পেয়ে থানায় খবর দেন।

নিহত মাইনুদ্দিন দেবিদ্বার উপজেলার ধামতি গ্রামের মোহাম্মদ মোখলেস উদ্দিনের ছেলে। বুড়িচং থানার ওসি মো. আজিজুল হক জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময় ছিনতাইকারীরা অটোরিকশার ব্যাটারি চুরি করার উদ্দেশ্যে কিশোরটিকে হত্যা করে এবং পরে মরদেহটি কাপড়ে মুড়িয়ে চর এলাকায় ফেলে রাখে।

পুলিশের অভিযানে হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে আব্দুর রাজ্জাককে আটক করা হয়েছে। তার কাছ থেকে অটোরিকশার চুরি হওয়া পাঁচটি ব্যাটারি উদ্ধার করা হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এমবি/টিআই