গোপালগঞ্জে আ.লীগের নাশকতা ঠেকাতে বিএনপির অবস্থান কর্মসূচি
গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা কমপ্লিট শাটডাউনকে কেন্দ্র করে সব ধরনের নাশকতা রোধে বিএনপির নেতাকর্মীরা বিভিন্ন স্থানে অবস্থান নিয়েছে।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ
গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা কমপ্লিট শাটডাউনকে কেন্দ্র করে সব ধরনের নাশকতা রোধে বিএনপির নেতাকর্মীরা বিভিন্ন স্থানে অবস্থান নিয়েছে। রোববার (১৬ নভেম্বর) সকাল থেকে সদর উপজেলার বিজয়পাশা, মান্দারতলা, গোপীনাথপুর ও কাশিয়ানীর গোপালপুর এলাকায় বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অবস্থান কর্মসূচি পালন করেন।
গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপির সভাপতি শিকদার শহিদুল ইসলাম লেলিন বলেন, “আওয়ামী লীগের ডাকা কর্মসূচির সুযোগ নিয়ে কোনো প্রকার নাশকতা যেন না ঘটে, সে জন্য আমরা জেলার বিভিন্ন স্থানে অবস্থান নিয়েছি। আমাদের নেতাকর্মীরা অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ করছে। আশা করি, সব ধরনের নাশকতা প্রতিরোধ করতে পারব।”
এদিকে, জেলায় প্রশাসনও সব ধরনের নাশকতা ঠেকাতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছে। বিভিন্ন স্থানে চেকপোস্ট বসানোসহ নিরাপত্তা জোরদার করা হয়েছে।
এমবি/টিআই

