ভাঙ্গায় আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর টহল জোরদার, যান চলাচল স্বাভাবিক

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গতকাল সোমবার (১৭ নভেম্বর) সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দুজনের মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর আজ মঙ্গলবার (১৮ নভেম্বর) সকাল থেকেই ফরিদপুরের ভাঙ্গায় কঠোর নিরাপত্তা জোরদার করেছে আইন–শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

Nov 18, 2025 - 12:46
 0  2
ভাঙ্গায় আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর টহল জোরদার, যান চলাচল স্বাভাবিক

মেঘনাবার্তা প্রতিনিধিঃ
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গতকাল সোমবার (১৭ নভেম্বর) সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দুজনের মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর আজ মঙ্গলবার (১৮ নভেম্বর) সকাল থেকেই ফরিদপুরের ভাঙ্গায় কঠোর নিরাপত্তা জোরদার করেছে আইন–শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ঢাকা–বরিশাল এবং ঢাকা–খুলনা মহাসড়কে টহল বাড়ানো হয়েছে, পাশাপাশি বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চলছে।

সকালে ঢাকা–বরিশাল মহাসড়কের ভাঙ্গা দক্ষিণপাড় বাসস্ট্যান্ড এলাকায় পুলিশ চেকপোস্ট স্থাপন করে। বরিশাল থেকে ঢাকাগামী প্রাইভেট কার, মাইক্রোবাস, মোটরসাইকেলসহ সন্দেহভাজন প্রতিটি গাড়ি থামিয়ে তল্লাশি চালানো হচ্ছে।

তবে ঢাকা থেকে ভাঙ্গা হয়ে চলাচলকারী প্রতিটি সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত কোথাও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। বিজিবি, সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা নিয়মিত টহল দিচ্ছেন।

ভাঙ্গা হাইওয়ে থানার ওসি মোহাম্মদ রোকিবুজ্জামান বলেন, ভাঙ্গায় যান চলাচল স্বাভাবিক রয়েছে এবং পরিস্থিতিও নিয়ন্ত্রণে আছে।

সকালে ফরিদপুরের পুলিশ সুপার ভাঙ্গা দক্ষিণপাড় বাসস্ট্যান্ড পরিদর্শন করেন। তিনি বলেন, নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচি প্রতিরোধে আগের দিনের মতো আজও তারা কঠোর অবস্থানে রয়েছেন। সেনাবাহিনী, বর্ডার গার্ড ও পুলিশের সমন্বয়ে পুরো ভাঙ্গা এলাকায় সতর্ক অবস্থান নেওয়া হয়েছে এবং সন্দেহভাজন যানবাহনে তল্লাশি চলছে। পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে বলেও জানান তিনি।

এমবি/টিআই