আমি একসময় হিন্দু ছিলাম, এখন মুসলমান : ভাইরাল সিদ্দিক
মেঘনাবার্তা প্রতিনিধি:
সামাজিক মাধ্যমে রাজপথের নানা রাজনৈতিক কর্মকাণ্ডে উপস্থিত হয়ে আলোচনার কেন্দ্রে থাকা ভাইরাল সিদ্দিক এবার নিজের ধর্ম নিয়ে কথা বলে নজর কাড়লেন। তিনি জানালেন, একসময় তিনি হিন্দু ছিলেন এবং পরে মুসলমান হয়েছেন।
ভাইরাল সিদ্দিক বলেন, “আজকে অত্যন্ত পরিতাপের বিষয়, আমি একজন কাফের ছিলাম। আমি একজন মুশরিক ছিলাম, হিন্দু ছিলাম। আল্লাহ আমাকে ঈমানের মতো দৌলত দান করেছেন।” কথা বলতে বলতে তিনি কেঁদে ফেলেন। এরপর যোগ করেন, “আলহামদুলিল্লাহ, শুধু ঈমান নয়, আল্লাহ আমাকে আলেম হিসেবে কবুল করেছেন। জুনায়েদ আল হাবিবির কাছে সিরাতুল কিতাব পড়েছি, আল্লামা শায়খুল হাদিসের কাছে কিতাব পড়েছি।”
চলতি বছরের আগস্টে ধানমণ্ডি-৩২ নম্বরে শ্রদ্ধা জানাতে গিয়ে জনতার রোষে ধাওয়া খেয়ে পালিয়ে যেতে হয় তাকে। ভাইরাল সিদ্দিক নানা সময় নিজেকে কখনো আওয়ামী লীগের নীতিমূলক সমর্থক, আবার কখনো বিএনপি, জামায়াত ও এনসিপি সমালোচক হিসেবে তুলে ধরেছেন।
সাম্প্রতিক সময়ে তিনি জাতীয় প্রেস ক্লাবের সামনে বলেন, “বিএনপি ও জামায়াতের চৌদ্দগোষ্ঠীর ক্ষমতা নাই গোপালগঞ্জের তিনটি আসন শেখ হাসিনার কাছ থেকে নেওয়ার। এমন কেউ পৃথিবীতে জন্ম নেয়নি।” অন্য ভিডিওতে তিনি জাতীয় প্রেস ক্লাবের সাংবাদিকদের বলেন, “আমি তো আজকের বিএনপি না। জাতীয়তাবাদী ওলামা দলের কর্মী, যখন দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী ছিলেন।”
একই সঙ্গে বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে উদ্দেশ করে বলেন, “ইউনূস, আমি তোমাকে হুঁশিয়ার করে বলতে চাই, তুমি কি ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন দিবা…”
এমবি/এসআর

