ঢাকায় ভোরে ভূমিকম্প, মাত্রা ৪.১

Dec 4, 2025 - 10:22
 0  2
ঢাকায় ভোরে ভূমিকম্প, মাত্রা ৪.১
ছবি সংগৃহীত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

রাজধানী ঢাকাসহ আশপাশের এলাকায় ৪ দশমিক ১ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৬টা ১৪ মিনিটে স্বল্প সময়ের জন্য এই কম্পন ঘটে। ইউরো-মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) এ তথ্য নিশ্চিত করেছে।

ইএমএসসি জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল গাজীপুরের টঙ্গী থেকে প্রায় ৩৩ কিলোমিটার পূর্ব-উত্তরপূর্বে এবং নরসিংদী জেলা সদর থেকে মাত্র ৩ কিলোমিটার উত্তরে। ভূমিকম্পটির গভীরতা ছিল ৩০ কিলোমিটার, যা অগভীর ভূমিকম্প হিসেবে বিবেচিত।

তবে এই ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এমবি এইচআর