কুষ্টিয়ায় দিনদুপুরে বিধবা নারীকে জবাই করে হত্যা
কুষ্টিয়া শহরের হরিশংকরপুর এলাকায় দিনদুপুরে বাহারি বেগম (৬৪) নামে এক বিধবা নারীকে জবাই করে হত্যার ঘটনা ঘটেছে। সোমবার (৮ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে এ হত্যাকাণ্ড ঘটে বলে ধারণা করা হচ্ছে। নিহত বাহারি বেগম ওই এলাকার মৃত আবুল মোল্লার স্ত্রী।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ

স্থানীয়রা জানান, দুপুর ২টার দিকে বাহারি বেগমকে বাড়ির বাইরে হাঁটতে দেখা যায়। তাদের ধারণা, বিকেল ৩টার দিকে হত্যাকাণ্ডটি সংঘটিত হয়।
কুষ্টিয়া সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল আজিজ বলেন, হরিশংকরপুরের লকাই পড়ামানিক সড়কের একটি বাসা থেকে বৃদ্ধার জবাই করা মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন। নিহতের সন্তানরা অন্যত্র থাকায় তিনি একাই বাড়িতে বসবাস করতেন। এক ভ্যানচালক ও তার স্ত্রী নিয়মিতভাবে তাকে দেখভাল করতেন বলে পুলিশ জানায়।
ঘটনার সময় বাড়িতে কেউ উপস্থিত ছিলেন না। পুলিশ মরদেহ উদ্ধার করেছে। তবে এখনো কাউকে আটক করা হয়নি। ঘটনাটি তদন্ত করছে পুলিশ।
এমবি এইচআর