পুকুরে উদ্ধার বৃদ্ধার মরদেহ, গলা ও পা বাঁধা ছিল

কুষ্টিয়ার ভেড়ামারায় একটি পুকুর থেকে গলা ও পা বাঁধা অবস্থায় খায়রুন নেছা (৮০) নামের এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল ১০টায় ধরমপুর ইউনিয়নের রামচন্দ্রপুর মানিকের বাঁধ বানুতলার পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

Dec 4, 2025 - 15:00
 0  2
পুকুরে উদ্ধার বৃদ্ধার মরদেহ, গলা ও পা বাঁধা ছিল
ছবি, সংগৃহীত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

কুষ্টিয়ার ভেড়ামারায় একটি পুকুর থেকে গলা ও পা বাঁধা অবস্থায় খায়রুন নেছা (৮০) নামের এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল ১০টায় ধরমপুর ইউনিয়নের রামচন্দ্রপুর মানিকের বাঁধ বানুতলার পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

ভেড়ামারা থানার ওসি (তদন্ত) রাকিবুল ইসলাম কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেন। মৃতার গলা ও দুই পা একই ওড়না দিয়ে বাঁধা ছিল, এক চোখ রক্ত ঝরছিল। তার পায়ের স্যান্ডেল ও চলাফেরার লাঠি পুকুর পাড়েই পড়ে ছিল।

স্থানীয়রা জানান, বৃদ্ধার তিন ছেলে ও এক মেয়ে রয়েছে। তিনি মেজো ও ছোট ছেলের সঙ্গে বসবাস করতেন। বৃদ্ধার মেয়ে মোছা. ফুলজান খাতুন কান্নাকণ্ঠে বলেন, “আমার মায়ের গলা ও পা একই ওড়না দিয়ে বাঁধা ছিল। এটা কীভাবে সম্ভব হলো, বুঝতে পারছি না। আমি সুষ্ঠু তদন্তের দাবি জানাচ্ছি।”

ওসি (তদন্ত) রাকিবুল ইসলাম জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতাল পাঠানো হয়েছে এবং তদন্ত চলছে। আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এমবি এইচআর