ওসমান শরীফ হাদিকে গুলি করা কে এই ফয়সাল করিম মাসুদ ওরফে দাঊদ খান?

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদিকে মাথায় গুলি করার প্রধান অভিযুক্ত হিসেবে পরিচিত ফয়সাল করিম মাসুদ, যাকে ‘রাহুল’ নামে ও বলা হয়।

Dec 13, 2025 - 15:15
 0  5
ওসমান শরীফ হাদিকে গুলি করা কে এই ফয়সাল করিম মাসুদ ওরফে দাঊদ খান?
ছবি, সংগৃহীত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদিকে মাথায় গুলি করার প্রধান অভিযুক্ত হিসেবে পরিচিত ফয়সাল করিম মাসুদ, যাকে ‘রাহুল’ নামে ও বলা হয়। তার বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলার কেশবপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে, কেশবপুর কলেজের পাশে অবস্থিত। তার পিতার নাম হুমায়ুন কবির।

পুলিশের পিসিআর রিপোর্ট অনুযায়ী, ফয়সাল করিম মাসুদ ঢাকার আদাবর থানাধীন পিস কালচার হাউজিং সোসাইটিতে বসবাস করতেন এবং তার বিরুদ্ধে আদাবর থানায় মামলা রয়েছে। তার ছবি ও তথ্য ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

গত ১২ ডিসেম্বর দুপুরে রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় প্রকাশ্য দিবালোকে শরীফ ওসমান হাদিকে গুলি করা হয়। গুরুতর অবস্থায় প্রথমে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়, পরে উন্নত চিকিৎসার জন্য এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।

ফয়সাল করিম মাসুদের বাড়ি বাউফল হিসেবে তথ্যটি জনসমক্ষে আসার পর এলাকায় ব্যাপক অসন্তোষ সৃষ্টি হয়েছে। তবে এখনও বিস্তারিত তথ্য বা ফয়সালের অবস্থান সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।

এমবি এইচআর