বছরের শুরুতে এলপি গ্যাসের দাম বাড়ল ১২ কেজিতে ৫৩ টাকা
জানুয়ারি মাসের জন্য ভোক্তা পর্যায়ে এলপি গ্যাসের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। এতে ১২ কেজির সিলিন্ডারের দাম ৫৩ টাকা বাড়ানো হয়েছে। নতুন দামে এখন থেকে ১২ কেজির একটি এলপি গ্যাস সিলিন্ডার কিনতে গুনতে হবে ১ হাজার ৩০৬ টাকা, যা আগে ছিল ১ হাজার ২৫৩ টাকা।
মেঘনাবার্তা প্রতিনিধিঃ

রোববার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এ মূল্য ঘোষণা করে। নতুন দাম আজ সন্ধ্যা থেকেই কার্যকর হবে।
একই সঙ্গে অটোগ্যাসের দামও বাড়ানো হয়েছে। প্রতি লিটার অটোগ্যাসের দাম ৫৭ টাকা ৩২ পয়সা থেকে বাড়িয়ে ৫৯ টাকা ৮০ পয়সা নির্ধারণ করা হয়েছে, যা লিটারে ২ টাকা ৪৮ পয়সা বৃদ্ধি।
এর আগে ডিসেম্বর মাসে ১২ কেজির এলপি গ্যাস সিলিন্ডারের দাম ৩৮ টাকা বাড়িয়ে ১ হাজার ২৫৩ টাকা নির্ধারণ করা হয়েছিল। তখন অটোগ্যাসের দামও লিটারে ১ টাকা ৭৪ পয়সা বাড়িয়ে ৫৭ টাকা ৩২ পয়সা করা হয়।
এমবি এইচআর