১২ ফেব্রুয়ারির গণভোটে নির্ধারিত হবে দেশের ভবিষ্যৎ : বিসিআইসির চেয়ারম্যান

বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) চেয়ারম্যান মো. ফজলুর রহমান বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারির গণভোটের মাধ্যমে নির্ধারিত হবে আগামীর বাংলাদেশ কেমন হবে। দীর্ঘ প্রায় ১৫ বছর ধরে দেশের মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল।

Jan 7, 2026 - 14:21
 0  2
১২ ফেব্রুয়ারির গণভোটে নির্ধারিত হবে দেশের ভবিষ্যৎ : বিসিআইসির চেয়ারম্যান
ছবি, সংগৃহীত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) চেয়ারম্যান মো. ফজলুর রহমান বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারির গণভোটের মাধ্যমে নির্ধারিত হবে আগামীর বাংলাদেশ কেমন হবে। দীর্ঘ প্রায় ১৫ বছর ধরে দেশের মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। এবার জনগণ ভোট দিতে মুখিয়ে রয়েছে। নির্বাচনের মাধ্যমেই একটি সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে উঠবে।

বুধবার (৭ জানুয়ারি) সকাল ১১টায় ফরিদপুরের সদরপুর উপজেলা স্টেডিয়ামে ৫৪তম জাতীয় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬-এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। পরে বেলুন উড়িয়ে ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে ক্রীড়া প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন বিসিআইসির চেয়ারম্যান।

বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি, সদরপুর উপজেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত আনজুম পিয়া এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মোফাজ্জল হোসেন।

এ ছাড়া অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, রোভার স্কাউট ও গার্লস গাইডের সদস্য এবং স্থানীয় সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

এবারের শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতায় বিশ্বজাকের মঞ্জিল সরকারি উচ্চ বিদ্যালয়, কাজী জেবুন্নেছা সরকারি উচ্চ বিদ্যালয়সহ উপজেলার মোট ২৫টি মাধ্যমিক স্কুল ও মাদ্রাসার প্রায় ৩০০ শিক্ষার্থী বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করছে।

এমবি এইচআর