এই দেশ এখন জালিমদের হাতে; প্রকৃত মানুষগুলো নিপীড়নের শিকার: মেঘনা আলম

Oct 20, 2025 - 15:41
Oct 20, 2025 - 15:42
 0  2
এই দেশ এখন জালিমদের হাতে; প্রকৃত মানুষগুলো নিপীড়নের শিকার: মেঘনা আলম
ছবি, সংগৃহিত

মেঘনাবার্তা প্রতিনিধি: সাবেক ‘মিস বাংলাদেশ’ ও অভিনেত্রী মেঘনা আলম ফের আলোচনার কেন্দ্রবিন্দুতে। এক ফেসবুক পোস্টে তিনি দেশের রাষ্ট্র প্রধান ও প্রশাসন নিয়ে গম্ভীর অভিযোগ তুলেছেন।

মেঘনা লিখেছেন, “এই দেশ এখন জালিমদের হাতে। প্রকৃত মানুষগুলো নিপীড়নের শিকার। ক্ষমতাসীন ও প্রভাবশালী গোষ্ঠী নিজেদের স্বার্থে নির্দোষ মানুষদের মিথ্যা মামলায় ফাঁসাচ্ছেন।” তিনি আরও দাবি করেছেন, “আমাদের ইন্টেলিজেন্স, উপদেষ্টা এবং সরকার প্রধানরা রাষ্ট্রীয় ষড়যন্ত্র ঠেকাতে ব্যর্থ। রাতের আঁধারে ভুয়া আদালত বসিয়ে নিরপরাধদের জেলে পাঠানো হচ্ছে।”

সামাজিক যোগাযোগমাধ্যমে তার এই মন্তব্যের পর তীব্র আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে।

উল্লেখ্য, চলতি বছরের এপ্রিল মাসে রাজধানীর ধানমন্ডি থানায় দায়ের হওয়া প্রতারণার মামলায় মেঘনা আলমকে পুলিশ গ্রেফতার করে। পরে তাকে বিশেষ আইনে ৩০ দিনের রিমান্ডে নেওয়া হয়। জামিনে মুক্তি পাওয়ার পর থেকেই তিনি পুলিশ ও প্রশাসনের বিরুদ্ধে ধারাবাহিক অভিযোগ তুলে আসছেন।

মেঘনা অভিযোগ করেছেন, গ্রেফতারের পর তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছিল এবং মামলাটি সাজানো ও ষড়যন্ত্রমূলক। তিনি দোষীদের বিচারের দাবি জানিয়েছেন।

২০২০ সালে ‘মিস আর্থ বাংলাদেশ’ খেতাব জয়ের মাধ্যমে আলোচনায় আসেন মেঘনা আলম। পরবর্তীতে মডেলিং ও অভিনয়ে যুক্ত থাকলেও সাম্প্রতিক সময়ে আইনি জটিলতা ও প্রশাসনের বিরুদ্ধে তার অভিযোগ নিয়েই বেশি আলোচিত হয়েছেন তিনি।

এমবি/এসআর