বলিউড অভিনেতা গোবর্ধন আসরানি মারা গেছেন
মেঘনাবার্তা প্রতিনিধি: বলিউডের কিংবদন্তি কৌতুক অভিনেতা গোবর্ধন আসরানি আর নেই। দীর্ঘদিন অসুস্থ থাকার পর ৮৪ বছর বয়সে মুম্বাইয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। সোমবার সকালে তার মৃত্যু হয়। সান্তাক্রুজ শ্মশানে সম্পন্ন হয়েছে শেষকৃত্য।
১৯৬০-এর দশকে অভিনয়জীবন শুরু করা আসরানি দ্রুতই হিন্দি সিনেমার অন্যতম পরিচিত মুখে পরিণত হন। তার সবচেয়ে স্মরণীয় চরিত্র ‘শোলে’ সিনেমার অদ্ভুত স্বভাবের জেলারের ভূমিকাটি, যা তাকে এনে দেয় সর্বজনীন খ্যাতি।
তার দীর্ঘ ক্যারিয়ারে তিনি অভিনয় করেছেন শতাধিক সিনেমায়। উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে— **‘ধামাল’, ‘হালচাল’, ‘হেরা ফেরি’, ‘খাট্টা মিঠা’**সহ বহু জনপ্রিয় চলচ্চিত্র।
ছয় দশকের অভিনয়জীবনে আসরানি ছিলেন ভারতীয় চলচ্চিত্রের হাস্যরসের অন্যতম প্রতীক। তার প্রয়াণে বলিউড হারালো এক প্রজন্মের প্রিয় অভিনেতাকে।
সূত্র: হিন্দুস্তান টাইমস
এমবি/এসআর

