দাঊদ ইব্রাহিমের সঙ্গে মাদকাণ্ডে নাম জড়ালো শ্রদ্ধা কাপুর ও নোরা ফাতেহির

Nov 16, 2025 - 13:52
 0  2
দাঊদ ইব্রাহিমের সঙ্গে মাদকাণ্ডে নাম জড়ালো শ্রদ্ধা কাপুর ও নোরা ফাতেহির

মেঘনাবার্তা প্রতিনিধি:

বলিউডের দুই জনপ্রিয় নায়িকা শ্রদ্ধা কাপুর ও নোরা ফাতেহির নাম যুক্ত হয়েছে আন্ডারওয়ার্ল্ড গ্যাংস্টার দাউদ ইব্রাহিমের সঙ্গে সম্পর্কযুক্ত মাদক পার্টির অভিযোগে। মুম্বাইয়ের অ্যান্টি নারকোটিক্স সেল সম্প্রতি একটি বড় মাদক সিন্ডিকেটের সন্ধান পেয়েছে, যেটি শীর্ষ মাদক ব্যবসায়ী সেলিম দোলা পরিচালনা করেন। তিনি দাউদ ইব্রাহিমের সহযোগী হিসেবে পরিচিত।

তদন্তে জানা যায়, সেলিম দোলা দুবাই থেকে সিন্ডিকেট নিয়ন্ত্রণ করতেন এবং তার ছেলে তাহের ডোলাকে আগস্টে সংযুক্ত আরব আমিরাত থেকে দেশে ফিরিয়ে আনা হয়। তাহেরের দেওয়া তথ্য অনুযায়ী, তিন যে পার্টিগুলো আয়োজন করতেন সেখানে অভিনেতা, মডেল, র‍্যাপার, চলচ্চিত্র নির্মাতা এবং আন্ডারওয়ার্ল্ড সংযোগ থাকা কিছু মানুষ উপস্থিত থাকতেন।

রিমান্ড কপিতে উল্লেখ আছে, অভিযুক্তরা দেশ-বিদেশে মাদক পার্টি আয়োজন করেছেন এবং সেখানে মাদক সরবরাহ করেছেন। এ ঘটনায় নাম উঠে এসেছে শ্রদ্ধা কাপুর, নোরা ফাতেহি, শ্রদ্ধার ভাই সিদ্ধার্থ কাপুর, জিশান সিদ্দিকী, আব্বাস মস্তানসহ অন্যদের। মুম্বাই ক্রাইম ব্রাঞ্চ শিগগিরই তাদের জিজ্ঞাসাবাদ করতে পারে।

নোরা ফাতেহি সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন, তিনি কোনো পার্টিতে যান না এবং পুরো সময় কাজের ব্যস্ততায় কাটে। তিনি অভিযোগগুলো ভিত্তিহীন বলে উল্লেখ করেছেন এবং নাম ব্যবহার বন্ধ করার অনুরোধ জানিয়েছেন।

এমবি/এসআর