প্রথম দিনেই ২৩ কোটি রুপি আয়, হিটের ইঙ্গিত আয়ুষ্মান-রাশমিকার ‘থাম্মা’

বলিউডের জনপ্রিয় অভিনেতা আয়ুষ্মান খুরানা ও রাশমিকা মান্দানা অভিনীত নতুন সিনেমা ‘থাম্মা’ মুক্তির প্রথম দিনেই বক্স অফিসে বাজিমাত করেছে।

Oct 22, 2025 - 17:31
 0  2
প্রথম দিনেই ২৩ কোটি রুপি আয়, হিটের ইঙ্গিত আয়ুষ্মান-রাশমিকার ‘থাম্মা’
ছবি-সংগৃহিত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

বলিউডের জনপ্রিয় অভিনেতা আয়ুষ্মান খুরানা ও রাশমিকা মান্দানা অভিনীত নতুন সিনেমা ‘থাম্মা’ মুক্তির প্রথম দিনেই বক্স অফিসে বাজিমাত করেছে। উদ্বোধনী দিনে ছবিটির আয় দাঁড়িয়েছে প্রায় ২৩ থেকে ২৪ কোটি রুপি, যা নির্মাণ বাজেট ও কাস্টের তুলনায় চমকপ্রদ সূচনা হিসেবে দেখা হচ্ছে।

সিনেমাটি মাড্ডক হরর-কমেডি ইউনিভার্সের অংশ, যার পূর্ববর্তী চলচ্চিত্র ‘স্ট্রি ২’ আয় করেছিল প্রায় ৬০০ কোটি রুপি এবং ‘মুনজ্যা’ ১০০ কোটির বেশি। সেই ধারাবাহিকতায় ‘থাম্মা’-ও শুরু থেকেই দর্শক টানতে সক্ষম হয়েছে।

প্রথম দিনে ছবিটি সবচেয়ে ভালো করেছে দিল্লি–উত্তর প্রদেশ, রাজস্থান ও মাইসোর অঞ্চলে। পূর্বাঞ্চলেও দর্শক সাড়া মিলেছে, যদিও গুজরাটে প্রত্যাশা অনুযায়ী পারফরম্যান্স দেখা যায়নি।

বিশ্লেষকদের ধারণা, দীপাবলি মৌসুম ও দীর্ঘ উইকএন্ডে সিনেমাটি ৬ দিনে ১০০ থেকে ১১০ কোটি রুপি পর্যন্ত আয় করতে পারে। দর্শকপ্রিয়তা বজায় থাকলে আয় ১২০ কোটিও ছাড়িয়ে যেতে পারে।

‘থাম্মা’ পরিচালনা করেছেন আদিত্য সার্পোটদার। উদ্বোধনী দিনে দর্শক ও সমালোচকদের ইতিবাচক প্রতিক্রিয়ায় এটি এখন হরর-কমেডি ইউনিভার্সের প্রথম প্রেমকাহিনি হিসেবে দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলছে।

এমবি এইচআর