কিংবদন্তি হলিউড অভিনেত্রী ডায়ান ল্যাডের মৃত্যু

হলিউডের কিংবদন্তি অভিনেত্রী ও গোল্ডেন গ্লোবজয়ী শিল্পী ডায়ান ল্যাড আর নেই। গতকাল সোমবার (৩ নভেম্বর) ক্যালিফোর্নিয়ার ওজাই শহরে নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯ বছর। খবর—ওয়াশিংটন পোস্ট।

Nov 4, 2025 - 13:59
 0  1
কিংবদন্তি হলিউড অভিনেত্রী ডায়ান ল্যাডের মৃত্যু
ছবি, সংগৃহিত

মেঘনাবার্তা প্রতিনিধিঃ

হলিউডের কিংবদন্তি অভিনেত্রী ও গোল্ডেন গ্লোবজয়ী শিল্পী ডায়ান ল্যাড আর নেই। গতকাল সোমবার (৩ নভেম্বর) ক্যালিফোর্নিয়ার ওজাই শহরে নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯ বছর। খবর—ওয়াশিংটন পোস্ট।

ডায়ান ল্যাড ছিলেন তিনবারের অ্যাকাডেমি অ্যাওয়ার্ড–মনোনীত অভিনেত্রী, যিনি দৃঢ়চেতা নারী চরিত্রে অভিনয়ের জন্য সমালোচক ও দর্শকমহলে সমানভাবে প্রশংসিত ছিলেন। দীর্ঘ অভিনয়জীবনে তিনি টেলিভিশন ও চলচ্চিত্র—উভয় ক্ষেত্রেই সাফল্যের স্বাক্ষর রেখে গেছেন।

তার কন্যা, অস্কারজয়ী অভিনেত্রী লরা ডার্ন এক বিবৃতিতে জানিয়েছেন, তার মা শান্তিপূর্ণভাবে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন এবং মৃত্যুর সময় তিনি মায়ের পাশে ছিলেন। আবেগঘন সেই বার্তায় লরা লিখেছেন, “তিনি ছিলেন এক অনন্যসাধারণ নারী—স্নেহময়ী মা, দাদি, শিল্পী ও সহানুভূতিশীল আত্মা। আমরা ধন্য, কারণ আমরা তার সঙ্গে ছিলাম। এখন তিনি ফেরেশতাদের সঙ্গে উড়ছেন।”

১৯৩৫ সালের ২৯ নভেম্বর মিসিসিপির লরেল শহরে জন্মগ্রহণ করেন ডায়ান ল্যাড। তার বাবা প্রেস্টন পল ল্যাডনার ছিলেন পশুচিকিৎসক এবং মা মেরি বার্নাডেট ল্যাডনার ছিলেন একজন অভিনেত্রী। ছোটবেলা থেকেই অভিনয়, নাচ ও সংগীতে আগ্রহী ছিলেন তিনি। ১৯৬০-এর দশকে টেলিভিশন ও চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে শুরু হয় তার উজ্জ্বল কর্মজীবন।

দীর্ঘ ছয় দশকের ক্যারিয়ারে ডায়ান ল্যাড ‘অ্যালিস ডাজন’t লিভ হেয়ার এনিমোর’, ‘ওয়াইল্ড অ্যাট হার্ট’, ‘র্যাম্বলিং রোজ’সহ অসংখ্য প্রশংসিত চলচ্চিত্রে অভিনয় করেছেন। জীবদ্দশায় তার সম্পদের পরিমাণ ছিল আনুমানিক ১০ মিলিয়ন ডলার।

তার মৃত্যুতে হলিউডের সহকর্মী ও অনুরাগীরা গভীর শোক প্রকাশ করেছেন।

এমবি এইচআর