বিসিবি পরিচালক রুবাবা দৌলাকে নিয়ে রসিকতা: ব্যঙ্গাত্মক পোস্টে তোপের মুখে ইরফান সাজ্জাদ
মেঘনাবার্তা প্রতিনিধি: কিছুদিন আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন পরিচালক হিসেবে নিযুক্ত হন করপোরেট ব্যক্তিত্ব ও নারী ক্রীড়া সংগঠক রুবাবা দৌলা। এই নিয়োগের পর সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনন্দন ও আলোচনা শুরু হয়।
এরপর ৩ নভেম্বর ইরফান সাজ্জাদ ফেসবুকে রুবাবা দৌলার একটি ছবি পোস্ট করে লিখেছিলেন, ‘এর পরও যদি পোলাপান পারফরম্যান্স না করতে পারে, তাহলে আর আশা নেই।’ এই মন্তব্য কিছু নেটিজেনের কাছে অশালীন ও অসম্মানজনক হিসেবে ধরা পড়ে। ফেসবুক ব্যবহারকারী তুনাজ্জিনা সিকদার তুনা পোস্টের স্ক্রিনশট শেয়ার করে লেখেন, কর্মক্ষেত্রে নারীদের সম্মান বজায় রাখার গুরুত্ব এবং এই ধরনের মন্তব্যে অনিরাপদ পরিবেশ সৃষ্টি হয়। তিনি ইরফান সাজ্জাদকে জনসমক্ষে ক্ষমা চাওয়ার আহ্বান জানান।
একাধিক সমালোচনার পর ইরফান সাজ্জাদ তার মন্তব্যের ব্যাখ্যা দিয়ে বলেন, তিনি একজন সাধারণ মানুষ এবং বাংলাদেশের ক্রিকেটের ভক্ত। তার পোস্টটি ব্যঙ্গাত্মক উদ্দেশ্যে করা হয়েছিল। রুবাবা দৌলা তার ক্রাশ এবং তিনি তাকে স্বাগত জানাতে চেয়েছিলেন। তিনি বলেন, এত সুন্দর ও মেধাবী একজন ব্যক্তি বিসিবিতে যোগ দিয়েছেন, তার পরও যদি খেলোয়াড়রা অনুপ্রাণিত না হন, তবে সেটা কখনও হবে না। পরবর্তীতে তিনি পোস্টটি মুছে দেন এবং জানান, ভুল বোঝাবুঝি এড়াতে এটি করা হয়েছে।
এমবি/এসআর

