‘কথা দিয়ে কথা না রাখলে ক্ষতি’: কুসুম শিকদার

Nov 6, 2025 - 17:14
 0  2
‘কথা দিয়ে কথা না রাখলে ক্ষতি’: কুসুম শিকদার

মেঘনাবার্তা প্রতিনিধি: অভিনেত্রী কুসুম শিকদার নিয়মিত অভিনয় না করলেও নানা কারণে আলোচনায় থাকছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও তিনি বেশ সক্রিয় থাকেন। তবে এক সময় দীর্ঘ সময়ের জন্য নিজেকে কাজ থেকে দূরে সরিয়ে রেখেছিলেন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে কুসুম শিকদার সেই বিরতির কারণ জানিয়েছেন। তিনি বলেন, কাজের প্রতি শতভাগ নিষ্ঠা বজায় রাখতে না পারার আশঙ্কা থেকেই তিনি সাময়িকভাবে নিজেকে কাজ থেকে দূরে সরিয়ে নিয়েছিলেন। তার মতে, প্রতিশ্রুতি দিয়ে কথা রাখতে না পারা কেবল নিজের নয়, সবার জন্যই ক্ষতিকর।

কুসুম শিকদার বলেন, “কথা দিয়ে কথা না রাখলে সবার ক্ষতি হয়। আমার মনে হচ্ছিল, আমি এমন একটা সমস্যার মধ্য দিয়ে যাচ্ছি, যে হয়তো কথা দিয়ে অনেক সময় কথা রাখতে পারব না।”

নিজের এই সমস্যার কথা উল্লেখ করে তিনি আরও বলেন, “তখন আমি নিজেকে সরিয়ে নিয়েছি, আপাতত কাজ না করি। যদি কখনো আবার পারি, করব।”

এমবি/এসআর